লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের পংকী মিয়ার মৃত্যু

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের পংকী মিয়ার মৃত্যু

প্রতিনিধিঃঃ

লন্ডনে করোনাভাইরাস মারা গেছেন আরেক সিলেটী। মৃত পংকী মিয়া দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সনুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করে আসছিলেন। তার বয়স ছিলো ৮৫ বছর। বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, লন্ডনে বসবাসকারী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সনুপাড়া গ্রামের মো. পংকি মিয়া কয়েক দিন আগে বার্ধক্যজনিত অসুখের কারণে স্থানীয় ‘লন্ডন রয়েল হসপিটালে’ ভর্তি হন। সেখানে অবস্থানকালেই গত ৩ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও ৪ কন্যাসন্তান রেখে গেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031