ছাতকে স্প্রে করে ছিঠানো হচ্ছে জীবানুনাশক

প্রকাশিত: 6:57 PM, March 29, 2020

ছাতকে স্প্রে করে ছিঠানো হচ্ছে জীবানুনাশক

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতক পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌরসভা অফিস সুত্রে জানা গেছে। গতকাল রোববার বিকেলে বড় ট্যাংক গাড়ির সাথে যুক্ত করে শহরে পর্যাপ্ত পরিমানে জীবানু নাশক স্প্রে ছিঠানো হয়। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সাথে থেকে স্প্রে ছিঠানো কার্যক্রম মনিটরিং করেন।

 

এসময় ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী নাজির উদ্দিন, পৌরসভার যুবরাজ চৌধুরী শরিফ, সহকারী লাইসেন্স পরিদর্শক চন্দন বর্ধন, বাজার সুপারভাইজার বিজয় পাল টিপলু, সুব্রত হালদার, স্বেচ্ছাসেবক মৃদুল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031