যুক্তরাজ্যে-বাংলাদেশিদের মৃত্যুতে হাই কমিশনারের শোক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

যুক্তরাজ্যে-বাংলাদেশিদের মৃত্যুতে হাই কমিশনারের শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ এক শোকবার্তায় তিনি বলেন:বিশ্বব্যাপী মারাত্বক করোনা ভাইরাসের সংক্রমণের ফলে যুক্তরাজ্যে যে কয়েকজন ব্রিটিশ-বাংলাদেশি ভাই ও বোনের দু:খজনক মৃত্যু হয়েছে, আমি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও তাঁদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সুগভীর সমবেদনা জানাই।সেই সাথে আমি প্রার্থণা করি,মহান আল্লাহতা’লা যেন সবাইকে এ ভাইরাস মোকাবেলায় সব ধরনের বিধি-বিধান ও সতর্কতা মেনে চলার তৌফিক দান করেন ও আমাদের সকলকে এই মহামারি থেকে সুরক্ষা করেন।

 

 

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম তাঁর বার্তায় ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্য সরকার ঘোষিত লক-ডাউন-এর নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং পরিবারের বয়ো:জ্যেষ্ঠসহ ঝুঁকিপূর্ণদের বিশেষ সুরক্ষা ও যত্ন নেয়ার আহ্বান জানান।তিনি বর্তমানে যুক্তরাজ্যে কোনো বাংলাদেশি নাগরিক কোনো কারণে আটকে পড়ে থাকলে ও বাংলাদেশে ফেরত যেতে চাইলে তাদেরকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ইমেইলে যোগাযোগ করার পরামর্শ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031