বিয়ানীবাজারে বিএনপি প্রার্থীর প্রচারণায় আমন্ত্রণ পাননি পদবীধারীরা!

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

বিয়ানীবাজারে বিএনপি প্রার্থীর প্রচারণায় আমন্ত্রণ পাননি পদবীধারীরা!

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপির প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থী এমরান আহমদ চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

 

 

বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে শোকরানা দোয়া ও আলোচনা সভার পর নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেন তিনি।

 

 

এসময় ধানের শীষ প্রতীক হাতে নিয়ে নেতাকর্মীসহ পৌরশহরে গণসংযোগ করেন এমরান আহমদ চৌধুরী।

 

 

তবে প্রচারণা শুরুর এই কর্মসূচিতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ প্রথমসারির পদবীধারীরা আমন্ত্রণ পান নি বলে জানা গেছে।

 

 

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি ছাড়া অন্যরা ছিলেন অনুপস্থিত।

 

 

এবিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন জানান, দলীয় প্রার্থীর প্রচারণা সভায় আমরা আমন্ত্রণ পাইনি। সভায় উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ অন্য বলয়ের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে একটি সূত্র জানায়।

 

 

এর আগে শোকরানা সভায় বক্তব্যে তিনি বলেন, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার চিরতরে বিলুপ্ত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষ এ দেশের মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক। আসন্ন নির্বাচনে দেশের মানুষ ধানের শীষকে বেছে নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

এমরান আহমদ চৌধুরী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে যেভাবে রাজনীতিতে গতি ফিরেছিল, ঠিক একইভাবে তারেক রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরবে।

 

 

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031