সিলেট |
প্রকাশিত: 6:03 PM, April 3, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী কবির মিয়ার অর্থায়নে করোনায় গৃহবন্দি কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মার্চ শুক্রবার হিজলা গ্রামের কর্মহীন ৩৭টি পরিবারের মধ্যে জনপ্রতি ২ লিটার সোয়াবিন, ১ কেজি লবণ, ৫ কেজি পেয়াজ, ৫ কেজি আলু, ২ কেজি ডাল করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।