সুনামগঞ্জে শিল্পীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

সুনামগঞ্জে শিল্পীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

 

জেলা প্রতিনিধিঃঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে দেশে চলমান হোমকোয়ারেন্টাইনে থাকা জনজীবনে স্থবিরতায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অসহায় শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এড: শামসুল আবেদিন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ শেরগুল আহমদ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১কেজি ডাইল, ১লিটার তেল, আধা কেজি লবন, ২টা সাবান। ১০০ জন শিল্পীদের
মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সুনামগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031