ওসমানীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে কারাদন্ড

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

ওসমানীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে কারাদন্ড

প্রতিনিধি /  ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের খয়েরপুর গ্রামে ফসলি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কাটার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

৭ মার্চ শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা এই অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং ৩০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে অবৈধভাবে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ও একটি ট্রাক জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত ভেকু ও ট্রাকটি স্থানীয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

 

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা কিংবা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930