বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে করোনায় ৪৫০ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে করোনায় ৪৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মৃত্যু হয়েছে ৪৫০ প্রবাসীর। এদের মধ্যে ৩০ ভাগের বেশি বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। সে হিসেবে টাওয়ার হ্যামলেটস বসবাসরত ১৫০ জন সাধারণ বাংলাদেশি করোনায় মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

 

টাওয়ার হ্যামলেটসে করোনাভাইরাসে এ কমিউনিটি মানুষজন কেন বেশি আক্রান্ত হচ্ছেন, নির্বাহী মেয়র জন বিগস তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী বরিস জনসনকে বিশেষ চিঠি দিয়েছেন বলেও জানায় কাউন্সিল। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর কারণ খুঁজে বর করতে মেয়র জন বিগস কুইনম্যারি ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দল এবং স্থানীয় জিপিদের সমন্বয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে গবেষণার নির্দেশ দেন।

 

গবেষণার প্রাথমিক বিশ্লেষনে দেখা গেছে, সেখানে বসবাসরত বাসিন্দাদের মধ্যে শ্বেতাঙ্গদের তুলনায় দক্ষিণ এশিয় লোকজনের মধ্যে করোনা ভাইরাসে সংক্রমণ হার প্রায় দ্বিগুন (১.৯ গুন বেশী)। প্রতি ৩০ জন আক্রান্তের মধ্যে প্রায় ২০ জনই দক্ষিণ এশিয়। যুক্তরাজ্যে করোনায় ভাইরাসে আক্রান্তের হার বেড়ে ২ লাখ ১২ হাজার পেরিয়েছে। মারা গেছেন ৩০ হাজার ৬১৫ জন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031