জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৩০

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২০

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৩০

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারী ও শালিসি ব্যক্তি সহ উভয় পক্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ১২ মে মঙ্গলবার গ্রামের সালাতুর রহমান ও তুপেলাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

প্রায় ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও ইটপাটকেলের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে শালিসি ব্যক্তি সহ আহতরা হলেন বশর মিয়া, আবুল লেইছ, লিমন মিয়া, আছকির মিয়া, আরেক মিয়া, দিলোয়ার হোসেন, শিরু মিয়া, আক্তার মিয়া, ইবরাজ মিয়া, দব্বির মিয়া, মারুফ আহমদ, আমজদ মিয়া, ছমরুল আবেদীন, সামসুদ্দিন, সালাতুর রহমান, জেসমিন বেগম, মুনা আক্তার, বেলাল মিয়া, আবদুল আজিজ, আলামিন ও রাসেল মিয়া।

 

এর মধ্যে গুরুতর আহত শালিসি ব্যক্তি বশর মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর ও ছাতকের কৈতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031