ওসমানীনগরে জেলা পরিষদ সদস্য আশিক মিয়ার তত্বাবধানে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

ওসমানীনগরে জেলা পরিষদ সদস্য আশিক মিয়ার তত্বাবধানে ত্রাণ বিতরণ

অন্তরা চক্রবর্তীঃঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ওসমানীনগরের ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র, অসহায় সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে সিলেট জেলা পরিষদ। সিলেটে জেলা পরিষদের ৮ নং ওয়ার্ড (ওসমানীনগর) সদস্য ও জাতীয় যুবসংহতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আশিক মিয়ার তত্বাবধানে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় তিন শতাধিক লোকজনের মধ্যে জেলা পরিষদের এ সহায়তা প্রদান করা হয়।

 

বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার এলাকায় অনুষ্টিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার, সিলেট জেলা পরিষদের সদস্য ও সিলেট জেলা জাতীয় যুবসংহতি সাধারণ সম্পাদক মো: আশিক মিয়া,উপজেলা জাতীয়পার্টির সভাপতি সুফি মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দাল মিয়া, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, জাপা নেতা আজিজুর রহমান, ইউপি সদস্য জিলু মিয়া, আমিরুল ইসলাম শিকদার,বখতিয়ার হোসেন, আনচর আলী, আসদ্দর আলী খান, জামাল মিয়া, জাহাঙ্গির আলম, আতিক আহমদ, ছালিকুর রহমান ছালিক,ফারুক আহমদ, দিপঙ্কর দেব শিবু, জাপা নেতা মুহিম আলী, শামিম আহমদ, কামাল আহমদ, নুর মিয়া, আব্দুর রুপ, আন্তর আলী,যুবসংহতি নেতা মুকিদ মিয়া,ঝুনুর মিয়া, মায়াদ আলী, আলী হোসেন, শাহিন আহমদ, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, ইমরান আহমদ, রুমেল মিয়া, প্রমুখ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জেলা পরিষদ সদস্য আশিক মিয়া বলেন, করোনা ভাইরাসের সংক্রামণ থেকে বাঁচতে আমাদের সচেতণতার উপর জোর দিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে পরিস্কার-পরিচ্ছন্ন থাকাসহ স্বাস্থ্য বিভাগ ও সরকারের সকল দিকনির্দেশনা মেনে চলতে হবে।

 

মহামারী প্রতিরোধে জেলা পরিষদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণ সহ সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে আরো নতুন নতুন কার্যক্রম গ্রহন করা হবে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য আশিক মিয়া বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

 

করোনার সংক্রামণ থেকে বাঁচতে সচেতণতা বৃদ্ধির পাশাপাশি সংক্রমিত ব্যাক্তিদের থেকে দূরে থাকতে হবে। সংকট মোকাবেলায় ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অব্যাহত ত্রাণ বিতরণসহ গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। সরকারের নিদের্শনা মেনে সর্বস্তরের লোকজন এগিয়ে আসলে দ্রুত দূর্যোগ মোকাবেলা সম্ভব।

 

অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে করোনা প্রতিরোধক দিক-নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031