সুশান্তের শোকে ভাবির মৃত্যু

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

সুশান্তের শোকে ভাবির মৃত্যু

বিনোদন ডেস্কঃঃ

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মারা যাওয়ার শোকে তার ভাবির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হয়। তার কিছুক্ষণ পরই জানা যায়, বিহারের পূর্ণিয়ায় সুশান্তর ভাবি মারা গেছেন। তিনি সুশান্তের এক কাজিনের স্ত্রী।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই ভাবির মৃত্যু হয়। তিনি সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি। তার মারা যাওয়ার খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন তিনি।

 

এদিকে সোমবার বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় এই অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেকে মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হন অভিনেতা। শেষযাত্রায় তার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে গত রোববার বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই তারকা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031