হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

প্রতিনিধি / সুনামগঞ্জঃঃ

হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ বাউল তছকির আলী ও পঙ্গু কোরআনে হাফেজকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ সকাল ১০ টায় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকা’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়ার মাধ্যমে চিকিৎসা অনুদানের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সুনামগঞ্জ একতা শিল্পী গোষ্ঠী ও কলিম শাহ শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি বাউল তছকির আলী দীর্ঘ ৪ মাস যাবত অসুস্থ হয়ে শয্যাশায়ী।

এমন খবর শোনার সাথে সাথে আমেরিকা প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ান তাৎক্ষণিক ভাবে ৫ হাজার টাকা ও বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের হতদরিদ্র তাজুল ইসলামের পঙ্গু কোরআনে ছেলে কবির হোসেন (১৫) কে ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। আবু সুফিয়ান পঙ্গু কোরআনে হাফেজ কবির হোসেনের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৩ ওয়ার্ডের কাউন্সিলার ফয়জুন নুর, এলাকার মুরুব্বি শাহ মোঃ রফিক ও সলুকাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার সফিকুল ইসলাম,আব্দুল বারী খোকন, নজরুল ইসলাম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031