সিলেট |
প্রকাশিত: 1:49 PM, February 9, 2020
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটেকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ইভটিজিংয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল তাদের কারাদণ্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলো, উপজেলার কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে জুসেদ মিয়াজুসেদ মিয়া (২০) ও একই গ্রামের গৌছ মিয়ার ছেলে মুক্তাদির আহমদ (১৯) ।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাধবপুর এলাকায় স্কুল-কলেজগামী ছাত্রীদের সাথে ইভটিজিং করে আসছিলো এই দুই বখাটেরা। শনিবার সন্ধ্যায় ভিকটিমের বাড়ির আশে-পাশে ঘুরাঘুরি করে বাড়ির লোকজনকে হুমকি-দামকি দিচ্ছিল তারা। খবর পেয়ে সহকারি কমিশনার (ভুমি) তাপস শীল ঘটনাস্থলে এসে দন্ডবিধি ৫০৯ ধারায় ৬ মাসের এ কারাদন্ড প্রদান করেন।