ফেব্রুয়ারিতে পাবে তৈমুর তার খেলার সাথী : সাইফ-কারিনা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

ফেব্রুয়ারিতে পাবে তৈমুর তার খেলার সাথী : সাইফ-কারিনা

বিনোদন ডেস্কঃঃ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এর পরই বলিউড তারকা দম্পতি সাইফ-কারিনার ঘর আলো করে আসছে তাদের দ্বিতীয় সন্তান। আগামী ফেব্রুয়ারি মাসে সেই সন্তান পৃথিবীর আলো দেখবে। সেইসঙ্গে ছোট্ট তৈমুর পাবে তার খেলার সাথী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্বয়ং ‘ছোট নবাব’।

 

 

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নতুন অতিথির আগমনের সঙ্গেই দায়িত্ব বেড়ে যাবে অনেকটাই। জীবন যাপনেও পরিবর্তন আসবে বৈকি! কিন্তু তা নিয়ে বিন্দু-বিসর্গ উদ্বিগ্ন নন সাইফ-করিনা।

 

 

সাইফের কথায়, তাদের দ্বিতীয় সন্তান আসার খবরটাই যেন এখনো বিশ্বাস করে উঠতে পারেননি তারা। তাই বিগত কয়েকমাসে নিজেদের অনেকটা ‘শান্ত’ রাখতে পেরেছেন দুজনে। তবে এই শান্ত থাকা নিয়েও মনে ভয় বাসা বেঁধেছে তাদের। তবে ছোট্ট ছোট্ট পায়ের সারা বাড়ি ঘুরে বেড়ানোর ছবি ধুয়ে নিয়ে গেছে সব দুশ্চিন্তা।

 

 

এর আগে গত বছরের আগস্ট মাসে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন বলিউডের এই দম্পতি। অফুরান ভালোবাসা আর শুভেচ্ছাবার্তার পাশাপাশি উড়ে এসেছে কটাক্ষের তির। কখনো ‘বেশি বয়সে’ মা-বাবা হওয়ার সিদ্ধান্ত, কখনো আবার পূর্ণ গর্ভাবস্থায় কারিনার ছবি তোলা কটাক্ষের খোরাক জুগিয়েছে নেটিজনদের একাংশকে।

 

 

সে তুলনায় স্বভাবতই এবার অনেক বেশি সাবধানী সাইফিনা। তৈমুরের মতো আলোকবৃত্তে আসতে দিতে চান না নতুন অতিথিকে। স্বয়ং কারিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তৈমুরের নাম বিতর্কের পর দ্বিতীয় সন্তানের নাম কী হবে, তা নিয়েও ভাবার সাহস পাননি। তাই নামকরণের কাজটি তারা তুলে রেখেছেন শেষ মুহূর্তের জন্য। আপাতত নতুন অধ্যায় শুরুর দিন গুণছেন সাইফ-কারিনা।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031