বিশ্বনাথে করোনায় দু’জনের মৃত্যু 

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ১, ২০২১

বিশ্বনাথে করোনায় দু’জনের মৃত্যু 
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

করোনায় আক্রান্ত হয়ে শনিবার সিলেটের বিশ্বনাথে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের রজকপুর গ্রামের মদরিছ আলীর স্ত্রী আরফুল বেগম (৮০) এবং লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত মোজেফর আলীর পুত্র ও ভূরকি স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস শরীফ উদ্দিন (৫০)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপর্যন্ত বিশ্বনাথে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মৃত্যুবরণ করেছেন ও ১২ জন আইসোলেশনে রয়েছেন। বাকী আক্রান্তরা চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031