কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ নিহত ৫

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃঃ

তালেবান কাবুল দখল করে নেওয়ার পর দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশত্যাগে শত শত মানুষ কাবুল বিমানবন্দরে বিমানে উঠার চেষ্টা করার সময় পাঁচ জন নিহত হন।এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচ জনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন।

 

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির আঘাতে না হুড়োহুড়ির কারণে ওই পাঁচ জন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।যুক্তরাষ্ট্রের সেনারা বর্তমানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ করছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনারা এই বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানান দেশটির এক কর্মকর্তা।তবে নিহতদের বিষয়ে কোনো কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

 

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031