আরব আমিরাতে করোনা আতঙ্কে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: 3:09 PM, March 5, 2020

আরব আমিরাতে করোনা আতঙ্কে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নতুন করোনা ভাইরাস আতঙ্কে পূর্ব সতর্কতা হিসেবে আগামী রোববার থেকে ৪ সপ্তাহের জন্য সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত ⊄। বুধবার দিনের শেষে এ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

এতে বলা হয়েছে আগেভাগেই এবার বসন্তকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। তা শুরু হবে ৮ই মার্চ, রোববার থেকে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধী ও পূর্ব সতর্কতামুলক এই পদক্ষেপ নেয়া হয়েছে।

 

এর উদ্দেশ্য করোনা সংক্রমণ হ্রাস করা। এর ফলে স্কুল ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার থেকে চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সারোদেশে সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে এই নির্দেশ কার্যকর হবে।।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30