জগন্নাথপুরে ব্যবসায়ীর দুই হাত ভেঙে দিলো শশুর বাড়ির লোকজন

প্রকাশিত: 8:13 PM, March 23, 2020

জগন্নাথপুরে ব্যবসায়ীর দুই হাত ভেঙে দিলো শশুর বাড়ির লোকজন

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দ দিলদার আহমদ (৩৫) নামের এক ব্যবসায়ীর দুই হাত ভেঙে দিয়েছে হামলাকারীরা। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

 

জানাগেছে, গত ১৬ মার্চ রাতে রাণীগঞ্জ বাজারের ফেরিঘাটে পারিবারিক কলহের জের ধরে স্থানীয় এরালিয়া গ্রামের আলিম মিয়া সহ কয়েক জন লোক হামলা চালিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ব্যবসায়ী সৈয়দ দিলদার আহমদের দুই হাত ভেঙে দিয়েছে। এ সময় তার সাথে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানান হামলার শিকার ব্যবসায়ী।  পারিবারিক কলহের কারণে তার শশুর বাড়ির লোকজন এ হামলা করেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী সৈয়দ দিলদার আহমদ বাদী হয়ে আলিম মিয়া, আইন উদ্দিন, মইন উদ্দিন, সাদিক মিয়া, লিটন মিয়া, আনর আলী, ওয়াতির মিয়া সহ ৭ জনকে আসামী করে জগন্নাথপুর থানার অভিযোগ দায়ের করেন। #

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031