হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশু মারা গেছে। এর মধ্যে ১ শিশুর হাম শনাক্ত হয়েছে। অপর ছয়জনের হামের উপসর্গ ছিল।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত দেড় মাসে সারাদেশে হামে ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৭০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ জন।

একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৪ হাজার ৪১৯ জন।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031