জগন্নাথপুরে কেয়ার বাংলাদেশ এর সমন্বিত উদ্যোগে পুষ্টির উন্নয়ন কর্মশালা

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

জগন্নাথপুরে কেয়ার বাংলাদেশ এর সমন্বিত উদ্যোগে পুষ্টির উন্নয়ন কর্মশালা

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে কেয়ার বাংলাদেশ এর আয়োজনে সমন্বিত উদ্যোগে পুষ্টির উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশ এর টিম লিডার মুহাম্মদ হাফিজুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. রওনক জাহান। এতে দেশের তৃণমুল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিহীনতা লাঘবে কেয়ার বাংলাদেশ এর উদ্দেশ্য ও করণীয় সংক্রান্ত বক্তব্য তুলে ধরেন কেয়ার বাংলাদেশ এর সিনিয়র অফিসার আফরোজা জামান বিনতে তমা।

 

বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, কমিউনিটি গ্রুপ প্রতিনিধি আবুল খায়ের প্রমূখ।

 

এ সময় উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম এমদাদুল হক, কেয়ার বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার শেখ রাফিয়া করিম, আইডিই বাংলাদেশ এর রুকুনুজ্জামান, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক আমিনুল হক সিপন, মাসুম বিল্লাহ, শিলা রাণী, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আবিদা সুলতানা, এফআইডিবির আবদুস সালাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় অপুষ্টি জনিত দরিদ্র পরিবারের মা ও শিশু এবং গর্ভবর্তী মায়েদের পুষ্টি নিশ্চিতে করণীয় শীর্ষক ব্যাপক আলোচনা হয়। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বিশাল জনগোষ্ঠীর বাংলাদেশকে উন্নত বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সবার আগে পুষ্টিহীনতা দুর করতে হবে। মনে রাখতে হবে আজকের স্বাস্থ্যসবল শিশুরাই আগামী দিনের সম্পদ। সুতরাং পুষ্টি নিয়ে কোন অবহেলা করা যাবে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031