লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পাদক মির্জা আহসাব বেগ এর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পাদক মির্জা আহসাব বেগ এর ঈদ শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ বিদেশের কমিউনিটির জনপ্রিয় গণমাধ্যম ‘লন্ডন বাংলা নিউজ ডট নেট এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা এবং সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পাদক মির্জা আহসাব বেগ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তিও সৌহার্দ্য। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিটি মুসলমান উদযাপন করবেন এ ধর্মীয় উৎসব।

 

ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। তাই এই কোরবানির শিক্ষা প্রত্যেক মুসলমান নিজের জীবনে ধারণ করে যেন ইসলামের সঠিক পথে জীবন পরিচালিত করতে পারে। তাই পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031