দোয়ারাবাজারে তিন গরুচোরকে পুলিশে দিল জনতা

প্রকাশিত: 8:54 PM, March 17, 2021

দোয়ারাবাজারে তিন গরুচোরকে পুলিশে দিল জনতা

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজারের পল্লীতে তিন গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা (চৌধুরীপাড়া) গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় পুলিশ ওই গ্রামের জোটন মিয়ার বাড়ি থেকে চুরি যাওয়া একটি গাভী (বাছুরসহ) উদ্ধার করে।

 

আটককৃতরা হচ্ছে- একই গ্রামের জলিল মিয়ার ছেলে রহিম মিয়া, আবুল খায়েরের ছেলে শাহজান মিয়া ও একই ইউনিয়নের ঝুঁমগাঁও (ইসলামপুর) গ্রামের আব্দুল মমিনের ছেলে জলিল মিয়া। উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বাঁশতলা (চৌধুরীপাড়া) গ্রামের আবু হানিফার ২টি গরু চুরি হয়। চুরির ঘটনাটি তখন থানা পুলিশকে অবহিত করা হয়েছিল।

 

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম গরুচোর আটক ও গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গরুর মালিক বাঁশতলা (চৌধুরীপাড়া) গ্রামের আবু হানিফা বাদী হয়ে একই গ্রামের পলাতক জোটন মিয়াকে প্রধান আসামি করে আটক তিনজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30