সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
মোস্তফা সরয়ার ফারুকী : আসুন উজ্জীবিত থাকি। বারবার হাত ধুই। সেই সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলি।
নুসরাত ইমরোজ তিশা : ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করুন সবাই। সবচেয়ে জরুরি কথা, স্যানিটাইজ করুন আপনার মোবাইল ফোনও।
মোশাররফ করিম : একটু সতর্ক অবস্থার মধ্য দিয়েই আমরা চলছি। এ মুহূর্তে করোনা আক্রান্ত দেশগুলোতে শুটিং করার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা নিজেদের দায়িত্ব থেকে সর্বোচ্চ সচেতন থাকব এবং অন্যদেরও সচেতন থাকার বিনীত অনুরোধ করব।
নিপুন : ফুসফুসে পৌঁছানোর আগে করোনা ভাইরাস চার দিনের জন্য গলায় থাকে। এ সময়ে গলায় কাশি শুরু হয় এবং ব্যথা শুরু হয়। তখন প্রচুর পানি পান করুন, গরম পানির সঙ্গে লবণ এবং ভিনেগার মিলিয়ে ভাইরাসটি নির্মূল করা সম্ভব।
তৌসিফ মাহবুব : দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আমাদের বুঝতে হবে, এটি একটি বৈশ্বিক প্রাদুর্ভাব। সবাই সচেতন হই এবং অন্যদের সচেতন করি।মাবরুর রশীদ বান্না : আমাদের সবাইকে খুব বেশি সতর্ক থাকতে হবে।
নুসরাত ফারিয়া : করোনার প্রভাব এখনো আমার কাজের ওপর পড়েনি। কারণ বেশ কিছু দিন আমি সুন্দরবনে একটি শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। আর দেশের বাইরে গেলে একটু সতর্কতার মধ্যে থাকতেই হবে। সবচেয়ে বড় কথাÑ নিজে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দিতে হবে।
সাজ্জাদ সুমন : আজ সারাদিন আর করোনা নিউজ দেখব না। এ সময় বই পড়ব। হাত ধোয়ার পাশাপাশি একটা নতুন অভিজ্ঞতা হোক।
অডিটরিয়াম, সিনেমা হল, জিম বন্ধ। শুটিংও বাতিল করা হয়েছে নানা ছবির। পাশাপাশি ইভেন্ট, অনুষ্ঠানও পিছিয়ে যাচ্ছে। এবার প্রশ্ন, নাটকের শিল্পীদের কী হবে? কার্যত ঘরবন্দি হওয়ারই অবস্থা তারকাদের। তার সঙ্গে সারাদেশের সিনেমা হল আগামী ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে। ফলে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের সঙ্গে ব্যবসায়িক ক্ষতির আতঙ্কও গ্রাস করেছে বিনোদন দুনিয়াকে
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |