প্রতিনিধি / মৌলভীবাজার ::
পবিত্র বরকতময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
পরে মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতী বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ছাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মূফতী মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠিতা সদস্য বকসি কাওসার রশিদ সাহেব, হযরত মাওলানা ফারুক আহমদ, হযরত মাওলানা আবদুর রকিব সিদ্দিক সাহেব, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী সাহেব হযরত মাওলানা শামছুদদীন সাহেব, হযরত মাওলানা মূফতী মুজিবুর রহমান , হযরত মাওলানা ক্বারী নজরুল ইসলাম সাহেব, জনাব সাদ্দাম হোসেন, জনাব কাজী হুসনে মুবারক, একাটুনা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমেল মিয়া, ইউপি সদস্য গিয়াস মিয়া, জনাব তাজুদ মিয়া জনাব চটই মিয়া কমিটির সদস্য সিরাজুল ইসলাম দুরুদ মিয়া, শেখ জুয়েল মিয়া ।
আলোচনা শেষে পবিত্র মিলাদ শরীফ পাঠ, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার মাধ্যমে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।