ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় মনোনয়ন পেতে সাদিপুর ইউনিয়ন নির্বাচনে যে ১২ প্রার্থী পেশ করলেন জীবন বৃত্তান্ত

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় মনোনয়ন পেতে সাদিপুর ইউনিয়ন নির্বাচনে যে ১২ প্রার্থী পেশ করলেন জীবন বৃত্তান্ত

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তাই বিএনপির দলীয় প্রার্থী নির্বাচনে সিলেটের ওসমানীনগরে সংম্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করেছে উপজেলা বিএনপি।

 

উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মী সভায় দলীয় প্রার্থী হতে ৩ প্রবাসীসহ এক ডজন নেতাকর্মী উপজেলা বিএনপির কাছে নিজ-নিজ জীবন বৃত্তান্ত জমা দেন। বুধবার বিকালে সাদিপুরে হাজী আফতাব উদ্দিনের বাড়িতে আয়োজিত কর্মী সভায় সাদিপুর ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী হতে ১২ জন জীবন বৃত্তান্ত পেশ করেন। তারা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো.এহিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এস.এম মাসুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজকর ফয়েজ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মো. আব্দুর রব, আহবায়ক সদস্য হাজী মো. আফতাব উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা মো.আনুয়ার আলী, প্রবাসী সৈয়দ জাকির আহমদ, প্রবাসী বাবলা আহমদ লেবু মিয়া, প্রবাসী রুহেল আলী। সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মী সভায় দলীয় প্রার্থী দলীয় প্রার্থী হতে জীবন বৃত্তান্ত পেশ করেন তারা।

 

সভা শেষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম মানিকও নিজের জীবন বৃত্তান্ত জমা দেন। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হায় আহমদ। ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম মাসুদ আহমদরে সভাপতিত্বে ও সদস্য সচিব অব্দুর রব এর পরিচালনায় সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

 

ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, সাদিপুর ইউনিয়ন থেকে এ পর্যন্ত ১২ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন পেতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্তমতে পরবর্তী পক্রিয়া অনুসরণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930