প্রবীণ রাজনীতিবিদ মোজাহিদ আলীর মৃত্যুতে এম.আসকির আলী‘র শোক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

প্রবীণ রাজনীতিবিদ মোজাহিদ আলীর মৃত্যুতে এম.আসকির আলী‘র শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বর্ষিয়ান রাজনীতিবিদ বিশ্বনাথ থানা বিএনপি র প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা  নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহোদর এম.আসকির আলী। এক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

 

প্রবীণ রাজনীতিবিদ ও বিশ্বনাথ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা জনাব মুজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক ছাত্রনেতা , সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আসকির আলী এক শোক বার্তায় বলেন,  মুজাহিদ আলীর মৃত্যুতে আমরা সত্যিকার অর্থে শোকাহত । শোক জানাবার শব্দ কিংবা ভাষা খুঁজে পাচ্ছি না । মুজাহিদ আলীর এই প্রয়াণে তার পরিবার পরিজনদের মত আমরা ও অত্যন্ত ব্যথিত ও শোকাহত ।  প্রিয় মুজাহিদ ভাইয়ের এই চলে যাওয়াতে বিশ্বনাথবাসী একজন কৃতি সন্তানকে হারালো । মরহুম মুজাহিদ আলী একজন বর্ষিয়ান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন । অত্যন্ত সহজ, সরল, সৎ নিষ্ঠাবান এবং সাদা মনের মানুষ ছিলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে এবং সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে ।

 

মরহুম মোজাহিদ আলীর এই প্রয়াণে বিশ্বনাথ তথা সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা বিশ্বনাথের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে । পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো প্রিয় মুজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য । মহান সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন এবং তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন এবং তিনা কে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন।

 

পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।  মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন ।  মুজাহিদ আলী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী এবং তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং আপনজন ছিলেন । নিখোঁজ এম.ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে জনাব মুজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়ার আবেদন করা হইল এবং তার পরিবার বর্গের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভাবনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31