মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ইউকে বাস্তবায়ন ও পরিচালনা কমিটির বার্ষিক  সভা 

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ইউকে বাস্তবায়ন ও পরিচালনা কমিটির বার্ষিক  সভা 

প্রতিনিধি/লন্ডন::

সিলেটের ওসমানীনগরের মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ইউকে বাস্তবায়ন ও পরিচালনা কমিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট২০২৬) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের মক্কা গ্রিল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিদ্যালয়ের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বেলাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সচিব মোঃ ময়নুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ আলাউদ্দিন, আক্তারুজ্জামান গনী বক্স, আব্দুস সালাম, মুহাম্মদ রুহেল আহমদ, আতাউর রহমান, ফখরুজ্জামান লিটন, মহিবুর রহমান, আব্দুল খালেক, সাহেল আহমদ, মিজানুর রহমান রুকন, কুতুব উদ্দিন, রুহুল ইসলাম ও আকিবুর রহমান।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াহইয়া আনসারী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আক্তারুজ্জামান গনী বক্সকে। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ ফজল উদ্দিন তালুকদারকে পুনরায় সভাপতি, শিপন আহমদকে সাধারণ সম্পাদক, নুরুজ্জামান হোসেনকে কোষাধ্যক্ষ এবং মো. সাহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

 

নবনির্বাচিত দায়িত্বশীলদের মাধ্যমে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় বক্তারা বিদ্যালয়ের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসীদের সম্পৃক্ততা এবং সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পরিশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় |

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031