ধর্মপাশায় ত্রিপার প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

ধর্মপাশায় ত্রিপার প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতমানগর গ্রামের জামেমসজিদ প্রাঙ্গণে ২৫ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় ২০২৫-২০২৬ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির  মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত)  এর আওতায় এিপার প্রদর্শনী উপলক্ষে   জালিরাজ জাতের চালকুমড়া উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ দিবসের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত ও পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এ. এ. মাসুম বিল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ তাপস কুমার তালুকদার। অন্যানদের মাঝে মাঠ দিবসে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক, কৃষক ও কৃষাণীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আখিআনুর,বায়জিদ আহমেদ, শাকিল আহমেদ, দ্বীন ইসলাম, হাফেজা বেগম,সুরমা বেগম প্রমুখ। মাঠ দিবসে শত শত কৃষক – কৃষাণী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে হালকা খাবার বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031