সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫২পিস ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার হাজী মহসিন কমপ্লেক্সের নিচ তলার একটি দোকান থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে আব্দুল জব্বার (২৮), একই উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছল মিয়ার ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল (জুলাই) গ্রামের আব্দুল মোছাব্বির এর ছেলে মারুফ আহমদ (২৬)।
এবিষয়ে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারককৃত তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।