মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গণসংবর্ধনা

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গণসংবর্ধনা

প্রতিনিধি / বাগেরহাট ::

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান মো. রিয়াজুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে শুক্রবার সকাল ১০টায় মোরেলগঞ্জের নব্বইরশী বাসস্ট্যান্ডে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে দেশ পরিচালিত হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লুটপাট, ঘের দখল ও চাঁদাবাজির রাজনীতি থেকে দেশবাসী মুক্তি চায়।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা বিজয়ের দাবিদার, আপনারাও বিজয়ের অংশীদার। এই বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ও সমাজ গড়তে চাই—যেখানে কাউকে ফ্যামিলি কার্ডের টাকার ওপর নির্ভর করে চলতে হবে না।”

 

 

উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক মাস্টার আল আমিন,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ,সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে এসে শেষ হয়। পরে পৃথক এক অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031