সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মাওলানা এম.এ.করিম ইবনে মোসব্বিরের শোক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মাওলানা এম.এ.করিম ইবনে মোসব্বিরের শোক

 লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও সমাজসেব, বাংলাদেশ হেফাজতে ইসলাম-এর সাবেক কেন্দ্রীয় নেতা  মাওলানা এম এ করিম ইবনে মোসব্বির।

 

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

 

এক শোকবার্তায় মাওলানা এম এ করিম ইবনে মোসব্বির বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ, সৎ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। “মরহুমের কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দেশ তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

 

মাওলানা এম এ করিম ইবনে মোসব্বির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের   রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930