সিলেট ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অব্যাহত কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বিক উন্নয়নে অবদান রাখা যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে ১০ লক্ষ টাকা ব্যায়ে অর্ধ শতাধিক স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা, মাধবপুর ও সরদারপাড়া—এই তিনটি গ্রামকে আলোকিত করা এবং এলাকার জন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন প্রকল্প গ্রহন করায় গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
বুধবার দুপুরে ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এ.পি.পি অ্যাডভোকেট বদরুল আলম শিপনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তরা বলেন, গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শুধু অবকাঠামোগত উন্নয়নেই নয়, বরং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রিট লাইট স্থাপন একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এই মহৎ উদ্যোগ এর ফলে তিন গ্রামের মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে রাতের বেলায় নারী, পুরুষ, শিশুসহ সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বক্তারা সংগঠনটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমরান আহমদ, মানপত্র পাঠ করেন আবু তাহের তুহিন।
প্রকল্প বাস্থবায়নে গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র সভাপতি : বাতিরুল হক সরদার
সিনয়র সহ-সভাপতি : আব্দুল জব্বার, সহ সভাপতি জাহেদ আহমেদ, জিতু মিয়া সরদার, শানুর মিয়া সরদার, উপদেষ্টা মাশুক আহমেদ, সিনিয়নর সদস্য : সোয়েব আহমেদ ও আতাউর রহমান ভুলু, ফজরুল ইসলাম আলী, সাধারণ সম্পাদক এন আলম রিপন, যুগ্ন সম্পাদক : সিতু কামাল, কোষাধ্যক্ষ : লখন মিয়া, সহ-কোষাধ্যক্ষ : মুনসুর আলম, সাংগটনিক সম্পাদক আলী আকবর, দপ্তর সম্পাদক : হেলাল মিয়া ,সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন ,ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু ,মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম মমি সদস্য সুমন খানসহ সংগঠনের সাথে সম্পৃক্তসকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অতিথিরা।
এছাড়া এই প্রকল্প বাস্তবায়ণে বাংলাদেশ শানুর মিয়া,আব্দাল মিয়া সরদার,জুবের আহমেদ, তাজিরুল ইসলাম তাজুল,কয়ছর সিদ্দিক শাহ,কাওছার আহমেদ,,হারুন মিয়া,আবু তাহের তুহিন,রলেখ মিয়া,আশরাফুল ইসলাম জুয়েল, আকিউর রহমান, নাজমুল ইসলাম, মনির আহমেদ,রামিম সরদার, আবু মুসাসহ অনেকেউ বিভিন্ন ভাবে সহযোগীতা করায় তাদেরও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সভায় প্রধান অতিথি সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়াকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।