ক্ষমতায় গেলে সিলেটের বঞ্চনার অবসান হবে : ডা. শফিক

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে সিলেটের বঞ্চনার অবসান হবে : ডা. শফিক

 লন্ডন বাংলা ডেস্ক ::

 

তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্টিত জামায়াতসহ ১১ দলের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

 

 

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় ডা. শফিক বলেন, আমি প্রধানন্ত্রী হবো কি না, তার ফয়সালা আল্লাহর হাতে। তবে তাঁর তেমন ইচ্ছা হয় তাহলে সিলেটের বঞ্চনার অবসান হবে। দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চল যেসব সমস্যায় জর্জরিত তার অবসান হবে।

 

তিনি সিলেট অঞ্চলের প্রধান কয়েকটি সমস্যার কথা তুলে ধরে বলেন, সিলেটের নদ-নদীগুলো এখন কংকালে পরিণত হয়েছে। দখল দূষণে একাকার। আমরা অন্যান্য দেশ যেভাবে নদীগুলোকে বাঁচিয়ে রেখেছে, তার স্বাভাবিক গতিপথ ধরে রেখেছে আমরাও তাই করবো।

 

 

তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন থেকে এটাকে নামে আন্তর্জাতিক করে ফেলে রাখা হয়েছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত না করায় এখানে সব ধরনের বিমান বা এয়ারক্রাফট উঠানামা করতে পারেনা। আমরা ক্ষমতায় গেলে এটিকে একটি পূর্ণাঙ্গ এবং স্বয়ং সম্পূর্ণ আন্তর্জাকি বিমানবন্দরে রূপান্তর করবো।

 

এ প্রসঙ্গে তিনি বিমানে ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধ হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, আমরা উল্টো হাটবো কেন, চিংড়ি মাছের মতো উল্টোতো হাঁটার কথা নয়। আমরা সিংহের মতো এগিয়ে যাবো।  জামায়াত ক্ষমতায় গেলে ম্যানচেষ্টার ফ্লাইটতো চালু হবেই, আমরা আরও নতুন নতুন রুটে ফ্লাইট চালু করবো।

 

 

সিলেট অঞ্চলের প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, মানুষ প্রবাসে যায়। তাদেরকে মুখে রেমিট্যান্স যোদ্ধা বলা হয়। কিন্তু কেউ মধ্যপ্রাচ্যে মারা গেলে তার লাশ দেশে ফেরাতে শুরু হয় ঠেলাঠেলি। বিষয়টি অত্যন্ত অসম্মানজনক। আমরা এর অবসান ঘটাবো। সসম্মানে তাদের লাশ দেশে ফেরাবো। এমনকি কোনো প্রবাসী আয় রোজগারের আগে মারা গেলে তার পরিবারের দায়িত্ব সরকার নিবে দেশ নিবে- আমরা তেমন একটা ব্যবস্থা করবো।

 

তিনি হাওলাঞ্চলের রাজধানী হিসাবে পরিচিত সুনামগঞ্জের কৃষি ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে বলেন, সারাদেশের ধানের চাহিদা পূরণ হয় যে সুনামগঞ্জের ধান দিয়ে সেই সুনামগঞ্জের হাওরের বাঁধগুলো নাকি ইদুরে কেটে ফেলে? ইদুরতো কাটবেই। কারণ, না কাটার ব্যবস্থার টাকাতো চলে যায় কিছুসংখ্যক দুর্ণীতিবাজের পেটে। আমরা সেটা বন্ধ করবো এবং সুনামগঞ্জকে দেশের কৃষিখাতের রাজধানী করবো ইনশাল্লাহ।

 

 

এছাড়াও জামায়াতের আমির দেশের দুর্ণীতিবন্ধের ব্যাপারে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে গেল ৫৪ বছর ধরে দেশে যে দুর্ণীতি শোষণ ব্যবস্থা চলে আসছে তা স্থায়ীভাবে বন্ধ করা হবে। মানুষকে তার অধিকার ও সম্মাণ ফিরিয়ে দেওয়া হবে। কোথাও কোনো অফিসে দুর্ণীতি চলবেনা।

 

তিনি বলেন, গত ১৭ বছরে দেশ থেকে সাড়ে ২৮  লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এটা কৃষক শ্রমিক মজুরের টাকা। আমরা ক্ষমতায় গেলে কোনো পাচারকারী শান্তিতে ঘুমাতে পারবেনা। তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে রাষ্ট্রের কোষাঘারে জমা দেওয়া হবেনা।

 

 

তিনি প্রধানমন্ত্রী হলে দেশের এক ইঞ্চি ভূমিও বঞ্চিত হবেনা, সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত এবং পিছিয়ে পড়া এলাকাগুলোকে সামনে এগিয়ে আনতে উদ্যোগী হওয়ার কথাও উল্লেখ করেছেন জামায়াতের আমির।

 

সবশেষে তিনি সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

 

 

এসময় সিলেট জেলা ও মহানগর জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930