সিলেটে পুলিশ ধরল ১০৫ জনকে

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

সিলেটে পুলিশ ধরল ১০৫ জনকে

লন্ডন বাংলা ডেস্ক ::  

 

গত ৩২ ঘন্টায় সিলেট মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১০৫ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ তথ্যটি জানায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ১০৫ জনকে আটক বা গ্রেপ্তারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তত ১২২ যানবাহনের বিরুদ্ধে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৬, ওয়ারেন্ট ভুক্ত আসামী ১০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮, হকার ১৮ ও মেট্টোপলিটন অধ্যাদেশে আটক ৫৩ জন।

 

এছাড়াও এ সময়ে আইন অমান্য করায় ১২২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031