সিলেটের নামাজের সময় বন্ধ থাকবে যে বাজারের দোকানপাট

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সিলেটের নামাজের সময় বন্ধ থাকবে যে বাজারের দোকানপাট

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে একটি হচ্ছে জৈন্তাপুর উপজেলার হরিপুর। ধর্মীয় অনেক রীতিনীতি মেনে এ বাজার চলার ঐতিহ্য আছে। এলাকার সাধারণ মানুষও ধর্মপ্রাণ। এবার এই বাজারে নামাজের সময় সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল।

 

বুধবার হরিপুর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একসময় এই বাজারে টেলিভিশন চালানো এবং গানবাজনায় স্থানীয়দের নিষেধাজ্ঞা ছিল।

 

মাওলানা হুযাইফা আল হেলাল জানান, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে।

 

স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। হরিপুরি পীর হিসেবে পরিচিত প্রয়াত আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নির্দেশে এই অঞ্চলে নানা অনুশাসন পালিত হয়ে আসছে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031