সিলেটে জব্দকৃত ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে দিবে পুলিশ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সিলেটে জব্দকৃত ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে দিবে পুলিশ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে জব্দ করা ব্যাটারিচালিত রিকশা ও টমটম মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে পুলিশ। তবে ফিরিয়ে দেওয়া রিকশা ও টমটম কোনভাবেই মালিকরা ফেরা মহানগরীর ভেতর চালাতে পারবেন না।

বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদরদপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ ঘোষণা দেন।

ওই সভায় মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নগরীতে যানজট ও বিশৃঙ্খলা বাড়ছে। একই সঙ্গে এসব যানবাহন নিয়ন্ত্রণে চলমান অভিযানে অনেক মালিক মানবিক সংকটে পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আটক যানবাহনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, হস্তান্তরের পর এসব অটোরিকশা ও ইজিবাইক মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এ বিষয়ে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031