বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

প্রতিনিধি / বালাগঞ্জ:

 

সিলেটের বালাগঞ্জ উপজেলার মুক্তারপুর (রুগনপুর) গ্রাম সংলগ্ন রোকন ডেভেলপমেন্টের আত-তাকওয়া প্রকল্পে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।

 

রোববার (১২ এপ্রিল) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠানের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২), বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

 

 

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রকল্পটিকে একটি “আলোর বাতিঘর” হিসেবে উল্লেখ করে বলেন, গ্রামীণ এলাকায় মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও শিশু মৃত্যুহার কমাতে বিশেষায়িত মেটারনিটি ক্লিনিক স্থাপন সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 

 

তিনি বলেন, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র এই মহতি উদ্যোগ বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলের টানা দুইবারের সাবেক মেয়র এবং ‘আত্ব-তাকওয়া’ প্রজেক্টের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।

 

 

সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টিএম ফখর উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রকল্পের উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, অধ্যক্ষ খলিলুর রহমান, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছানাওর আহমদ সিতাব, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন, গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী।

 

 

সভাপতির বক্তব্যে আলী আহমদ নেছাওর বলেন, সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক মেটারনিটি সেবা পৌঁছে দিতেই এই ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসী সমাজকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। অনুষ্ঠানের পূর্বে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী খাগদিওর সাত আউলিয়া পাড়া গ্রামে যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলের সাবেক মেয়র ও আত্ব-তাকওয়া প্রজেক্টের সেক্রেটারি মো. মুজিবুর রহমান আছকিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রস্তাবিত ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’ চালু হলে স্থানীয় গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য সাশ্রয়ী এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায়, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোম স্থাপনের প্রক্রিয়া চলছে । সেবামূলক এ প্রতিস্টানগুলো বাস্তবায়িত হল বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031