বাগেরহাট-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বাগেরহাট-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম

প্রতিনিধি / বাগেরহাট ::

 

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বাগেরহাট জেলার বাগেরহাট-৪ সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি ১,১৪,৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট।

 

 

ভোটার পরিসংখ্যান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাখ ৭৩ হাজার ৪৫০ এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছেন।

 

মোট ভোটারের মধ্যে নারী ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন, পুরুষ ১ লাখ ৯১ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

ঐতিহাসিক প্রেক্ষাপট

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৪ আসনটি ঐতিহাসিকভাবে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াত প্রার্থীরা জয়ী হন। ২০০৮ সালেও জোটগত সমঝোতার অংশ হিসেবে আসনটি জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি।

 

 

ফলাফল ঘোষণার পর জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমর্থকরা জেলা প্রশাসকেন্দ্র কার্যালয়ে অবস্থান নিয়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার খবর পেলেই তারা উল্লাস প্রকাশ করছেন এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031