দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক অসুস্থ, সুস্থতা কামনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক অসুস্থ, সুস্থতা কামনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রতিনিধি / বাগেরহাট ::

 

দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, সর্বাধিক প্রচারিত দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। তাঁর আকস্মিক অসুস্থতার খবরে মোরেলগঞ্জসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

 

এই প্রেক্ষাপটে তাঁর দ্রুত আরোগ্য কামনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই দোয়া মাহফিলে তাঁর দীর্ঘ কর্মজীবন, সাংবাদিকতায় অবদান এবং মানবিক ব্যক্তিত্বের কথা স্মরণ করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে।

 

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি রমিজ উদ্দিন শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিব সজল যিশু ঢালী, অর্থ সম্পাদক নাজমুল, সহ-সম্পাদক একলাস শেখ, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, মাহাতাবুর রহমান, আবদুর রহিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আশরাফ উল হক দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি শুধু একজন সম্পাদক নন, বরং একজন অভিজ্ঞ সাংবাদিক, সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে সাংবাদিক সমাজে সুপরিচিত। তাঁর অসুস্থতার সংবাদে সাংবাদিক সমাজ গভীরভাবে মর্মাহত।

 

বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কলম চালানো এই সাংবাদিকের দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদপত্রের অঙ্গনে ফিরে আসা সময়ের দাবি। তাঁর সুস্থতা শুধু পরিবার নয়, পুরো গণমাধ্যম পরিবার এবং পাঠক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

দোয়া মাহফিলে উপস্থিত সকলেই মহান আল্লাহর নিকট তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে তাঁর রোগমুক্তি, সুস্থ জীবন এবং পুনরায় স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করা হয়।

 

উল্লেখ্য, আশরাফ উল হক-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা সফল হোক এবং তিনি সুস্থ হয়ে আবারও সাংবাদিকতার অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031