তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ফিলি স্টেশনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিসের পাশের নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

 

ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, সকাল ৯টা থেকে নিয়ম মেনে গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৪টার দিকে মজুত শেষ হয়ে গেলে সরবরাহ বন্ধ করতে হয়। এ সময় কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে হঠাৎ হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে।

তিনি বলেন, এ ঘটনায় চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031