শিক্ষার্থীকে থুতু খাওয়ালেন শিক্ষক

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

শিক্ষার্থীকে থুতু খাওয়ালেন শিক্ষক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

শিক্ষক কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিশু শিক্ষার্থীকে থুতু খাওয়ার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ তালুকদার এই ঘটনা ঘটান। এ ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

 

জানা যায়, শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ তালুকদার ৪র্থ শ্রেণির নিয়মিত ক্লাস নেন। ক্লাসের রুটিন অনুযায়ী বাড়ির কাজ জমা না দেওয়ায় শাসনের এক পর্যায়ে তাদের গাল চেপে ধরে মুখে থুতু খাইয়ে দেয়। ওই শিক্ষার্থীরা বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের ঘটনাটি জানালে তারা বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষকের অনুরোধে অভিভাবকরা পরদিন বিদ্যালয়ে আসলেও ওই দিন বিদ্যালয়ে আসেননি শিক্ষক মোশারফ হোসেন। এতে ক্ষোভের সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে। তবে প্রধান শিক্ষক আ. হান্নান শিক্ষার্থীদের অভিভাকদের কাছে ওই শিক্ষকের পক্ষ হয়ে ক্ষমা চেয়েছেন বলে জানা যায়।

 

পরে বিক্ষুব্ধ অভিভাবকদের পক্ষে মো: মহিউদ্দিন বুধবার বিকালে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর সহকারী শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

 

 কয়েকজন অভিভাবক জানান, ৪র্থ শ্রেণীর ওই ৫ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকের সামনেই ঘটনা বিস্তারিত বলেন।

 

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষক মোশারফ তালুকদার বলেন, বিষয়টি এমনটা রূপ নিবে ভাবতে পারিনি। তবে একটি পক্ষ আমার বিপক্ষে কাজ করছে।

 

প্রধান শিক্ষক আ. হান্নান বলেন, ঘটনার দিন আমি বিদ্যালয়ের কাজে উপজেলায় ছিলাম। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষকের পক্ষ হয়ে ক্ষমা চেয়েছি।

 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবউদ্দিন জানান, গত কিছুদিন পূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে অন্য একটি ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031