সিলেটে জঙ্গি সংগঠন আল্লাহর ৯ সদস্য আটক

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

সিলেটে জঙ্গি সংগঠন আল্লাহর ৯ সদস্য আটক

স্টাফ রিপোর্টারঃঃ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে সিলেটে আটক করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে নগরীর শাহপরান থানাধীন আরামবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

 

(৩০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

 

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল সিলেটে এসে এ অভিযান পরিচালনা করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালনা করেন এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে আটক করা হয়।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930