ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা, লুভিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সদস্য, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বাদ মাগরিব নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন ও ছাতক থানা পুলিশ।

 

এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকেও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

 

জানাজায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, দোয়ারা বাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবদুল হেকিম, ইউপি সদস্য লাল মিয়া, সমাজসেবী আব্দুল জব্বার খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031