সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সরকারী ও বেসরকারীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশসানের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তোবক অর্পন করে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকি সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন।
এদিকে পৌরসভার চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ। এসময় উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তোবক অর্পন করেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামীলী নেতা আশিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ ছাড়া পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তোবক অর্পন করা হয়। সকালে পুষ্প স্তোবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সায়েস্তা মিয়া, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মাফিজ আলীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পৌর সচিব খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, লিয়াকত আলী, হাজী নাজিমুল হক, সাবেক কাউন্সিলর ধন মিয়া প্রমুখ। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।