হবিগঞ্জে পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

হবিগঞ্জে পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

বুলবুল আহমদঃঃ

নারী ও শিশু নির্যাতন মামলার ১ পলাতক আসামীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ান র‌্যাব-৯ গ্রেফতার করেছে।

 

গতকাল রবিবার ১টা ৩০ মিনিটর সময় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি আভিযানিক দল আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন আতিকপুর সাকিনস্থ আসামীর নিজ বাড়ি থেকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নারী ও শিশু নির্যাতন মামলা নং- ৫৫১/১৮ এর ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামী গ্র্রেফতার করে র‌্যাব-৯।

 

গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আতিকপুর গ্রামের মোঃ রফিক মিয়ার পুত্র মোঃ আব্দুর রহমান সাগর (৩১)। পরে র‌্যাব গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031