ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৮ শিক্ষার্থী দগ্ধ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৮ শিক্ষার্থী দগ্ধ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ব্রাহ্মণবাড়িয়া সদরে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

 

 

দগ্ধরা হলেন- সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১১), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

 

 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়ে দগ্ধ আট মাদ্রাসা শিক্ষার্থী এসেছে। তাদের মধ্যে সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ ও আফরিন ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

 

 

আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সবারই মাইনর বার্ন, আশঙ্কামুক্ত। এদের মধ্যে আলিয়া নামে এক রোগীর এক হাতের অবস্থা গুরুতর। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে তার হাতটি রাখা যাবে কি না। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

এদিকে দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার বলেন, ‘আমরা জানতে পারি বুধবার বিকেলের দিকে হঠাৎ মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়। এ সময় ওই মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। আগুনের ফুলকি মাদ্রাসার ভেতর ঢুকে গেলে দগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31