সিলেট-২ : আল ইসলাহ থেকে আলোচনায় আলী আনহার শাহান

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

সিলেট-২ : আল ইসলাহ থেকে আলোচনায় আলী আনহার শাহান

নিজস্ব প্রতিবেদক ::

 

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন আলোচনা তৈরি করেছেন তরুণ সংগঠক ও সাবেক তালামীয নেতা চৌধুরী আলী আনহার শাহান।

 

 

 

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন বলে আলোচনা রয়েছে। যদি অনিবন্ধিত ইসলামী দল আল ইসলাহ নির্বাচন অংশ নিবে কিনা সে ব্যাপারে অফিসিয়ালি কোন সিদ্ধান্ত হয়নি।

 

 

 

তবে দলটির হয়ে প্রচারণা চালাচ্ছেন সিলেটের বেশ কয়েকটি আসনের নেতৃবৃন্দ। শাহান একসময় ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক। পাশাপাশি তিনি বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সুখিপুর গ্রামের এই তরুণ নেতা ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

 

 

 

সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও গ্রহণযোগ্যতা স্থানীয়ভাবে প্রশংসিত। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শাহান রাজনৈতিকভাবে ফুলতলী পীরের অনুসারী এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের একজন সক্রিয় সদস্য। স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, আল ইসলাহ যদি এই আসনে প্রার্থী দেয়, তবে শাহান হতে পারেন দলের সবচেয়ে সম্ভাবনাময় মুখ। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলেও জানা গেছে।

 

 

 

এ ব্যাপারে মুঠোফোনে আলী আনহার শাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আল ইসলাহ নির্বাচন করবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন দলের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দ। আমার প্রার্থী হওয়া না হওয়া দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31