ওসমানীনগরে তৈলবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নি/হ/ত

প্রকাশিত: 5:40 PM, August 22, 2026

ওসমানীনগরে তৈলবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নি/হ/ত

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তৈলবাহী ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে উল্টোপথে গিয়ে চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত ও অটোরিকশায় থাকা আরো ৩ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থাও অশঙ্কাজনক রয়েছে।

 

শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার গোয়ালালাবাজার ইউনিয়নের ব্রাম্মণগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী পদ¥া তৈলবাহী ট্রাক(ঢাকা মেট্রো-ঢ৪৪-০৬৫৪) সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩)কে উল্টো পথে গিয়ে সামন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থল থেকে ৭জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় নিহতরা হলেন, শেরপুর মাঝেরপাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র লালন মিয়া(২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশী গ্রামের গফুর মিয়ার পুত্র নিয়ামত(৪৫), নিয়ামতের স্ত্রী উসুফা বেগম(৩০), মেয়ে আয়সা আক্তার(০৫)।

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য ওসি গোলাম মোস্তফা দূর্ঘটনায় ৪জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031