১৫শ’ টাকা নিয়ে সুনামগঞ্জে তুমুল সং ঘ র্ষ, ৭ জন আ হ ত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

১৫শ’ টাকা নিয়ে সুনামগঞ্জে তুমুল সং ঘ র্ষ, ৭ জন আ হ ত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে দিরাই পৌর শহরের ঘাগটিয়া গ্রামে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংঘর্ষে আহতরা হলেন- আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), সাব্বির মিয়া (২৬) ও জুয়েল (৪০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১ হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে আব্দুল হাফিজ ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেল ৫টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

ওসি আরও জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31