জগন্নাথপুরে রহমান ফিলিং ষ্টেশনের উদ্বোধন

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

জগন্নাথপুরে রহমান ফিলিং ষ্টেশনের উদ্বোধন

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে রহমান ফিলিং ষ্টেশন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের পয়েন্টে রহমান ফিলিং ষ্টেশনের যাত্রা শুরু হয়েছে। রহমান ফিলিং ষ্টেশনের মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী হাজী সুন্দর আলী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।

 

এ সময় নুরুল ইসলাম, লুৎফুর রহমান, কয়েছ উদ্দিন, হাজী চান মিয়া, আজমল হোসেন মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিং ষ্টেশনের মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বড়বড় শহরে অসখ্য ফিলিং ষ্টেশন রয়েছে। তবে জগন্নাথপুর উপজেলায় কোন ফিলিং ষ্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগে ভূগছেন জগন্নাথপুরের যানবাহন চালকেরা। এমনও হয়েছে, শুধু গাড়ির জ্বালালী তেল-গ্যাসের জন্য সিলেট ও সুনামগঞ্জে জগন্নাথপুর থেকে খালি গাড়ি নিয়ে যেতে হয় তাদের। তাই জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত প্রত্যাশা পূরণে রহমান ফিলিং ষ্টেশনের যাত্রা শুরু হয়েছে।

 

রহমান ফিলিং ষ্টেশন পরিচালকারীদের মধ্যে আজমল হোসেন মিঠু আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যক্রম শুরু হয়ে যাবে। আর জ্বালানী তেল-গ্যাস সংকটে কষ্ট পেতে হবে না জগন্নাথপুরবাসীকে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031